1 Answers

জাবেদের সমস্যাগুলো ভিটামিন সি এর অভাবে হয়েছে। 

ভিটামিন সি পানিতে দ্রবণীয় এবং তাপে নষ্ট হয়ে যায়। এটি স্কার্ভি প্রতিরোধ করে বলে একে স্কার্ভি প্রতিরোধী ভিটামিন বলে।

জাবেদ প্রায়ই কাশিজনিত সমস্যায় ভোগে। এছাড়া পা কেটে গেলেও তার ক্ষত শুকাচ্ছে না। এ সমস্যাগুলো মূলত ভিটামিন সি এর অভাবে হয়। দীর্ঘদিন খাদ্য তালিকায় লেবু, আমলকি, কমলালেবু, ধনেপাতা, বাঁধাকপি, আমড়া, পেয়ারা ইত্যাদি ফলের অভাব থাকলে শরীরে ভিটামিন সি এর অভাবজনিত রোগ দেখা দেয়। এর ফলে সর্দি কাশিতে আক্রান্ত হওয়া, ক্ষত দেরিতে শুকানো, দাঁতে সমস্যা, এনিমিয়াসহ বিভিন্ন রোগ দেখা দেয়। ভিটামিন সি এ সকল রোগ প্রতিরোধে সহায়তা করে। জাবেদ ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য উপাদানগুলো সঠিক পরিমাণে গ্রহণ করে না বলেই এ ধরনের সমস্যাগুলোতে ভুগছে।

4 views

Related Questions