1 Answers
'ক' চিহ্নিত বনভূমিটি হলো ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি।
কেননা এ বনভূমির মোট আয়তন ১৪,০০০ বর্গ কিলোমিটার এবং মেহগনি, তেলসুর বনভূমির অন্যতম প্রধান গাছ। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্র পতনশীল বনভূমি এলাকা নামে অভিহিত করা হয়। মূলত উষ্ণ ও আর্দ্রভূমির কিছু এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোপঝাড় ও গুল্মজন্ম নেয়। এসব গাছের পাতা একত্রে ফোটেও না ঝরেও না। ফলে সারা বছর বনগুলো সবুজ থাকে। এদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও সিলেট এ অঞ্চলের অন্তর্ভুক্ত। চাপালিশ, ময়না, তেলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জন এ বনভূমির উল্লেখযোগ্য গাছ। সিলেটের পাহাড়ে প্রচুর বাঁশ ও বেত জন্মে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে রবার চাষ হয়।