1 Answers

মহান ঈশ্বর কখনো পাপী ব্যক্তিদের দূরে ঠেলে দেন না। পবিত্র বাইবেল আমাদের এ শিক্ষা দেয় যে, পাপী ব্যক্তিদের উদ্ধার করতে করুণাময় ও প্রেমময় ঈশ্বর নিজেই হাত বাড়িয়ে দেন। 

ঈশ্বরের মহিমা ফাদারের মধ্যে কাজ করে। ফাদার পাপীদের জীবন ও বন্দিদশা থেকে উদ্ধার করেন। তিনি পাপ কাজ থেকে মুক্ত করার জন্য ঈশ্বরের বাণী শোনান, ঈশ্বরের মহান ভালোবাসা ও অপার দয়ার কথা বলেন। যীশুখ্রিষ্ট নিজে সব মন্দতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং তার ক্রুশীয় মৃত্যুর শক্তিতে পাপের শক্তিকে পরাজিত করেছেন। অসুস্থদের সুস্থ করে যীশু প্রকাশ করেছেন যে, তিনি দেহ-মন-আত্মার মানুষকে সুস্থ করতে চান। তাই যীশু বলেন, "আমি এসেছি, যাতে মানুষ জীবন লাভ করে এবং পরিপূর্ণভাবেই তা লাভ করে।"

তাই যীশুখ্রিষ্টের অনুপ্রেরণায় ফাদার দীনাকে কাছে টেনে নেন। 

মূলকথা: যীশুখ্রিষ্টের অনুপ্রেরণায় ফাদার দীনাকে কাছে টেনে নিয়েছেন।

5 views

Related Questions