1 Answers
রিমনের সাথে জাতকে সেরিবানের চরিত্রের ইঙ্গিত পাওয়া যায়।
বোধিসত্ত্ব একবার সেরিব রাজ্যে ফেরিওয়ালা হয়ে জন্মেছিলেন। তখন তার নাম ছিল সেরিবান। একবার তিনি সেরিবাকে সঙ্গে নিয়ে অন্ধপুর নগরে বাণিজ্য করতে গিয়েছিলেন। সেখানে এক বুড়ি ঠাকুরমা একটি সোনার থালার বদলে তার নাতনির জন্য গয়না চাইলে সেরিবা বলে থালার দাম সিকি পয়সা দিলেও ঠকা হবে। সেরিবা ছিল লোভী। সে সোনার থালা ঠকিয়ে নিতে চেয়েছিল। তাই সে থালার দাম সিকি পয়সাও বলেনি। কিন্তু সেরিবান সেটার দাম লক্ষ টাকা বলে। তার কাছে অত টাকা না থাকায় সে থালাটা নিতে অস্বীকার করে। পরে বুড়ি ঠাকুরমা বলে, এটার বদলে আপনার যা ইচ্ছে দিন। তখন সেরিবান নগদ পাঁচশত টাকা ও পাঁচশত টাকার জিনিসপত্রের মধ্য থেকে আটটি টাকা রেখে বাকিটা বুড়িকে দিয়ে দিলেন। এরপর তিনি থালা নিয়ে নদী পার হয়ে চলে এলেন। অনুরূপভাবে রিমন তার ক্রেতাদের সঠিক দাম ও সঠিক ওজনে তাজা ফল দিয়ে ব্যবসার সুনাম বৃদ্ধি করেছিল।
সুতরাং বলা যায়, রিমনের সাথে জাতকে সেরিবানের চরিত্রের সাদৃশ্য রয়েছে।