1 Answers
মহিউদ্দিন সাহেব দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গৃহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের মূলকথা হলো সমস্যা সমাধানে একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা।
যেকোনো সিদ্ধান্ত গ্রহণের কতগুলো ধারাবাহিক পর্যায় রয়েছে। এ পর্যায়গুলো হলো- সমস্যার কারণ উপলব্ধি, বিকল্প অনুসন্ধান, বিকল্পসমূহ সম্পর্কে চিন্তা, একটি সমাধান গ্রহণ, গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। মহিউদ্দিন সাহেবের পরিবার সিলেট বেড়াতে যাওয়ার আগে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। তারা মূলত কীভাবে যাবে, এজন্য বাস বা বিকল্প হিসেবে ট্রেনের কথা চিন্তা করে। অর্থ, সময় এবং অন্যান্য বিষয় ভেবে তারা বাস ও ট্রেনের মধ্যে থেকে একটি সমাধান গ্রহণ করে। বাসে গেলে সময় কম লাগে, কিন্তু দুর্ঘটনার অনেক ঝুঁকি থাকে। আর ট্রেনে গেলে সময় বেশি লাগে কিন্তু অর্থ ব্যয় কম হবে এবং আরামদায়কভাবে যাওয়া যাবে।
তাই মহিউদ্দিন সাহেব সবার সাথে আলোচনা করে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ভ্রমণের সকল দায়িত্ব নেন।