1 Answers
উদ্দীপকে উল্লিখিত কারণ অর্থাৎ আর্থ-সামাজিক প্রশাসনিক কারণই দেশভাগের জন্য একমাত্র কারণ বলে আমি মনে করি না। এর পেছনে ব্রিটিশ প্রশাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থও জড়িত ছিল।
লর্ড কার্জন বাঙালির রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণি ক্রমশ জাতীয়তাবাদী ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল। কংগ্রেস নেতারা কোলকাতা থেকেই সারা ভারতে আন্দোলনে নেতৃত্ব দিতেন। সুতরাং কোলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি তথা ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপদজনক। ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হল। অপরদিকে, পূর্ববাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হলো। এভাবে লর্ড কার্জন বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বঙ্গভঙ্গের পেছনে শুধুমাত্র আর্থ-সামাজিক ও প্রশাসনিক কারণই দায়ী ছিল না। ব্রিটিশ শাসনকে প্রলম্বিত করাও ছিল একটি কারণ।