1 Answers

উদ্দীপকে উল্লিখিত বাবুলের পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে পরিবার একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হলেও একমাত্র নিয়ামক নয় বলে আমি মনে করি।

উদ্দীপকে বাবুলের ব্যক্তিত্ব বিকাশের জন্য পরিবার ছাড়া আরও অনেক নিয়ামক ভূমিকা রেখেছে। যেমন- বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, জাতিগোষ্ঠী ও প্রতিবেশি, গণমাধ্যম প্রভৃতি। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা কতকগুলো সামাজিক আদর্শ বিদ্যালয় হতে শিখে থাকে। এসব আদর্শ শিক্ষার্থীর আচরণকে প্রভাবিত করে অর্জিত ও ব্যক্তিত্ব সম্পন্ন হতে সহায়তা করে। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাতে শিশুরা ধর্মীয় আচার-অনুষ্ঠান শিখে। তারা নৈতিক গুণে গুণান্বিত হয়ে ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠে। আবার জ্ঞাতি-গোষ্ঠী ও প্রতিবেশীর দ্বারা প্রতিটি ব্যক্তি প্রভাবিত হয়ে থাকে। তাদের আচার-আচরণ ও রীতি- নীতি দ্বারা প্রতিটি ব্যক্তি প্রভাবিত হয়ে থাকে। এছাড়াও গণমাধ্যমের মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রভৃতি। এসব গণমাধ্যম ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উপরিউক্ত আলোচনায় প্রমাণিত হয় যে, বাবুলের পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে শুধু পরিবারই যথেষ্ট নয় এছাড়া উপরে উল্লিখিত বিষয়গুলোরও অবদান রয়েছে।

4 views

Related Questions