1 Answers
হিন্দুধর্মের প্রধান গ্রন্থ বেদ একটি বিশাল জ্ঞানভান্ডার। বিশ্বের প্রাচীন ইতিহাস জানার জন্য বেদ-ই একমাত্র নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ। এ বেদ তথা বৈদিক সাহিত্য দুটি কাণ্ডে বিভক্ত যার- একটি জ্ঞানকাণ্ড, যেখানে রয়েছে ঈশ্বরের কথা, ব্রহ্মের কথা, সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্যের কথা। আমরা জানি, উপনিষদ হলো রহস্যবিদ্যা। কারণ তা মানুষের জন্ম এবং মৃত্যুর রহস্য ভেদ করে আমাদের প্রকৃতি সত্য তথ্য প্রদান করে। মূলত অতিশয় গভীর এবং দুর্গেয় বলে এ উপনিষদ বা ব্রহ্মবিদ্যাকে সাধারণ বিদ্যার ন্যায় যত্রতত্র সকলের নিকট প্রকাশ করা হতো না। তাই এটি রহস্যবিদ্যা হিসেবে পরিচিতি পায়। পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থই একটি বিশাল জ্ঞানভান্ডার। বেদ হলো তার অন্যতম। বেদ-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 'জ্ঞানকাণ্ড'। যেখানে ঈশ্বরের কথা, ব্রহ্মের কথা এবং জন্মমৃত্যুর কারণ নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। অতএব আমি এ সিদ্ধান্তে আসতে পারি যে, একমাত্র উপনিষদ পাঠের মাধ্যমে প্রতীম জন্ম-মৃত্যুর কারণ ও রহস্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানলাভ করেছিল।