উদ্দীপকে প্রতীম কোন গ্রন্থ পাঠের মাধ্যমে জন্ম-মৃত্যু সম্পর্কে জানতে পারে- ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকের প্রতীম পণ্ডিতের কথামতো উপনিষদ পাঠের মাধ্যমে জন্ম-মৃত্যু সম্পর্কে বিস্তর জ্ঞানলাভ করে। জন্ম আর মৃত্যু মানুষের নিকট এক বিরাট রহস্য। তাই উপনিষদকে রহস্যবিদ্যাও বলা হয়। অন্যদিকে, উপনিষদকে জ্ঞানকান্ডের অংশ বলা হয়। কারণ এ গ্রন্থে ব্রহ্মকে নিয়েও আলোচনা রয়েছে, রয়েছে সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্যের কথাও। আর ব্রহ্মবিদ্যা হলো গুহ্যতম বিদ্যা যা মানুষের জন্ম-মৃত্যর কারণ নিয়ে আলোচনা করে।
5 views
Answered