1 Answers
শরীফ জামান প্রাচীন গৌড় জনপদ সম্পর্কে জানতে পারে।
গৌড় নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে গৌড় বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝাত এ নিয়ে অনেক মতভেদ আছে। আর যে এলাকা গৌড় বলে অভিহিত হতো কেনইবা সে অঞ্চল এ নামে অভিহিত হতো তার সঠিক কারণ আজ পর্যন্ত জানা যায়নি। পাণিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ দেখা যায়। কৌটিল্যের 'অর্থশাস্ত্র' গ্রন্থে গৌড় দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায়। আর হর্ষবর্ধনের শিলালিপি থেকে প্রমাণিত হয় যে, সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না।
উদ্দীপকে শরীফ জামান কৌটিল্যের অর্থশাস্ত্র পাঠ করে বাংলার একটি জনপদ সম্পর্কে জানতে পারে। সে আরো জানতে পারে যে, হর্ষবর্ধনের শিলালিপিতে এই জনপদের অস্তিত্ব বঙ্গেও ছিল বলে উল্লেখ আছে। এ থেকে প্রতীয়মান হয় যে, শরীফ প্রাচীন গৌড় জনপদ সম্পর্কে জানতে পারে।