1 Answers
বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। অতি প্রাচীন পুঁথিতে একে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়েছে। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে বঙ্গ জনপদটি গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে 'বং' নামে এক জাতি বাস করত। তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। সাক্ষ্য প্রমাণ থেকে মনে হয়, গঙ্গা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চলকেই বলা হতো বঙ্গ। বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল।
4 views
Answered