1 Answers

গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গে শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম।

সুলতান সিকান্দার শাহের মৃত্যুর পর গিয়াসউদ্দিন আজম শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। তিনি কোনো যুদ্ধে না জড়ালেও মা ও পিতামহের গড়া বিশাল সাম্রাজ্য অটুট রাখতে পেরেছিলেন। মুসলমান শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বঙ্গের ইতিহাসে তিনি বিশিষ্ট স্থান দখল করে আছেন। তার রাজত্বকালেই প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর "ইউসুফ জুলেখা" কাব্য রচনা করেন। সুলতান মক্কা ও মদিনাতে মসজিদ, মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ ব্যয় করতেন। এসব কারণে তিনি বঙ্গের ইতিহাসে শ্রেষ্ঠ শাসকদের অন্যতম।

6 views

Related Questions