1 Answers

আজম সাহেব বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলের মাটি দোআঁশ প্রকৃতির হওয়ায় প্রায় সব ধরনের ফসল চাষ করা যায়।
এই অঞ্চলের সেচ নির্ভর ফসলগুলো হলো-
রবি মৌসুম: আখ, আলু, গম, সরিষা, চিনাবাদাম, মসুর, টমেটো, বাঁধাকপি, ছোলা, শীতকালীন শাকসবজি।
খরিপ-১: রোপা আউশ, পাট, মুগ, ঢেঁড়স।
খরিপ-২: রোপা আমন (স্থানীয় উন্নত ও উফশী)।
বৃষ্টি নির্ভর ফসলগুলো হলো—
রবি মৌসুম: বোরো, আখ, আলু, সরিষা, মসুর, ছোলা, বার্লি ও শীতকালীন শাকসবজি।
খরিপ-১: 'বোনা আউশ, পাট, কাউন, গ্রীষ্মকালীন শাকসবজি।
খরিপ-২: রোপা আমন (স্থানীয় উন্নত ও উফশী)।
উল্লিখিত ফসলগুলো বরেন্দ্র ও মধুপুর অঞ্চলে ভালো জন্মে।

4 views

Related Questions