1 Answers

সজীবের বাড়ি রাজশাহীতে যা বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত। বরেন্দ্র অঞ্চলে বেশির ভাগ জমিই উঁচু এবং মাঝারি উঁচু।
এ অঞ্চলের মাটি দোআঁশ হওয়ার কারণে ঠিকমতো সেচ পেলে নানাবিধ ফসল উৎপাদন করা যায়। মাটিতে নিম্ন মাত্রার জৈব পদার্থ ও পটাশজাত খনিজ পদার্থ রয়েছে। এ অঞ্চলের রবি মৌসুমের ফসলের মধ্যে রয়েছে বোরো, আলু, সরিষা, মসুর, ছোলা, বার্লি, আখ, চিনাবাদাম, টমেটো, বাধাকপি, ছোলা ইত্যাদি। খরিপ মৌসুমের ফসলের মধ্যে রয়েছে বোনা আউশ, পাট, কাউন, রোপা আমন, মুগ, ঢেঁড়স ইত্যাদি।
অর্থাৎ পরিমিত মাত্রায় সেচের পানি ব্যবহার করে সজীব এলাকায় উপরিউক্ত ফসলগুলো বিভিন্ন মৌসুমে চাষ করা যায়।

5 views

Related Questions