1 Answers

কৃষি কর্মকর্তা আবুল মিঞার জমির মাটি পরীক্ষা করে জানতে পারল এটি বেলে দোআঁশ মাটি। তাই তিনি আবুল মিঞাকে টমেটো চাষের পরামর্শ দিলেন এবং বললেন এতে অধিক লাভবান হওয়া যাবে।
টমেটো যে কোনো মাটিতে চাষ করা গেলেও বেলে ও কংকরময় মাটিতে এর চাষ করা যায় না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি টমেটো চাষের জন্য আদর্শ মাটি। বেলে মাটিতে অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করলে টমেটো চাষ মোটামুটি করা যায়। মাটির অম্লমান মাত্রা, নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে টমেটোর ফলন বেশি ভালো হয়।
অতএব বলা যায়, আবুল মিঞার জমির মাটির প্রকৃতি অনুসারে দ্বিতীয় ফসলটি অর্থাৎ টমেটো চাষ করা অধিক লাভজনক।

4 views

Related Questions