1 Answers
উক্ত প্রতিবেদনে জমিতে খরার প্রভাব উল্লেখ করা হয়েছে। প্রতিবছর আমাদের দেশে ৩০-৪০ লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রার খরায় কবলিত হয়। খরার ফলে সামগ্রিকভাবে ফসলের বৃদ্ধি কমে যায়। ফসলের ক্ষতির মাত্রার ওপর নির্ভর করে খরাকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-
i. তীব্র খরা (৭০-৯০% ফলন ঘাটতি হয়)।
ii. মাঝারি খরা (৪০-৭০% ফসল ঘাটতি হয়)।
iii. সাধারণ খরা (১৫-৪০% ফসল ঘাটতি হয়)।
মার্চ-এপ্রিল মাসে খরা জমি তৈরিতে অসুবিধার সৃষ্টি করে। মে-জুন মাসে খরা দণ্ডায়মান বোনা আমন, আউশ ও পাট ফসলের ক্ষতি করে। আগস্ট মাসে খরা রোপা আমন চাষকে বাধাগ্রস্ত করে। সেপ্টেম্বর- অক্টোবর মাসে খরা বোনা ও রোপা আমন ধানের উৎপাদন কমিয়ে দেয় এবং ডাল ও আলু ফসলের চাষকে দেরি করিয়ে দেয়।
এভাবে খরা বিভিন্ন ফসলের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে।
4 views
Answered