1 Answers

উদ্দীপকের শেষোক্ত উক্তিটি হরো অঞ্চলভেদে ফসল উৎপাদন নির্ভর করে কৃষি আবহাওয়ার উপর।
সজীবের বাড়ি রাজশাহীতে এবং তার স্ত্রীর বাপের বাড়ি বরিশালে। উভয় অঞ্চলের মাটি ও জলবায়ুর মধ্যে ভিন্নতা থাকায় এখানে উৎপাদিত ফসলের মধ্যেও ভিন্নতা দেখা যায়। যদিও বৃষ্টি নির্ভর ফসলের ক্ষেত্রে উভয়ের এলাকায় খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে মোটামুটি একই রকম ফসল জন্মে। তবে সেচ নির্ভর ফসলের ক্ষেত্রে পার্থক্য লক্ষণীয়। এর মূল কারণ হলো মাটির বিভিন্নতা। মাটির জৈব পদার্থের মাত্রা, পটাশজাত খনিজের মাত্রা, অল্পমাত্রা এবং বন্ধুরতার মাঝে পার্থক্য রয়েছে। এছাড়া বৃষ্টিপাত ও তাপমাত্রার ভিন্নতা পরিলক্ষিত হয়। এসব পার্থক্যের জন্য উভয় অঞ্চলে এক রকম ফসল উৎপন্ন হয় না। ভিন্ন ভিন্ন ফসলের জন্য ভিন্ন ভিন্ন আবহাওয়া ও জলবায়ুর প্রয়োজন হয়। এ কারণেই সজীব ও তার স্ত্রীর বাপের বাড়ির এলাকায় ভিন্ন ভিন্ন ফসল উৎপাদিত হয়।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, অঞ্চলভেদে ফসল উৎপাদন নির্ভর করে কৃষি আবহাওয়ার ওপর।

4 views

Related Questions