1 Answers
উদ্দীপকে শিক্ষার্থীরা মানচিত্রে উপকূলীয় অঞ্চল নির্দেশ করে।
পটুয়াখালী, সাতক্ষীরা, বরগুনা ইত্যাদি জেলা বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব খুব বেশি দেখা যায়। ফলে জমির উর্বরতা নষ্ট হয়। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতে লবণাক্ততা বৃদ্ধির ধারা আরও বাড়ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও অনেক এলাকায় লবণাক্ততা ছড়িয়ে পড়ছে।
কৃষি সম্প্রসারণ অধিতপ্তর ফসল উৎপাদনে লবণাক্ততার ভয়াবহ প্রভাবের বিভিন্ন চিত্র প্রদর্শনের মাধ্যমে এলাকাবাসীকে জানাবে। উপকূলীয় অঞ্চলে আমন মৌসুমে বিআর ২৩, ব্রি ধান ৪০, ব্রি ধান ৪১ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৪৭, বিনা ধান ৮ জাতের লবণাক্ততা সহিষ্ণু ধান এবং অন্যান্য লবণাক্ততা সহিষ্ণু ফসলের চাষ জনপ্রিয় করতে এসব ফসলের চাষ পদ্ধতি চিত্রের মাধ্যমে এলাকাবাসীকে প্রদর্শনের কার্যক্রম খুব কার্যকরী। এতে এলাকাবাসী নিজে উৎসাহিত হয়ে এসব নতুন জাতের ফসল চাষ করে কৃষি উৎপাদন অব্যাহত রাখবে এবং অন্যকেও উৎসাহিত করবে।
সুতরাং বলা যায় যে, উল্লিখিত লবণাক্ত প্রবণ অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের ভালো ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।