1 Answers

আবুল মিয়া অধিক আয়ের জন্য তার জমিতে গম চাষের সিদ্ধান্ত গ্রহণ করেন।
গম বাংলাদেশে ২য় প্রধান খাদ্যশস্য। বাংলাদেশে উৎপাদিত দানাজাতীয় ফসলের ১২% আসে গম থেকে। তাই তামাকের তুলনায় বাংলাদেশে গমের চাহিদা বেশি। শীতপ্রধান অঞ্চলে গমের উৎপাদন ভালো হয়। ফলে বাংলাদেশ গম চাষে নতুন হলেও উত্তরোত্তর এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। উত্তরাঞ্চলে শীত বেশি পড়ায় তা গম চাষের জন্য উপযোগী। আবার এক জমিতে সবসময় একই ফসল চাষ করা হলে সেই জমিতে ঐ ফসলের রোগ ও আগাছা মাটিতে থেকে যায় এবং পরবর্তী বছরের ফসলকে আক্রমণ করে। ফলে ফসলের উৎপাদন কমতে থাকে এবং রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে। তাই একই জমিতে সবসময় একই ফসল না ফলিয়ে বিভিন্ন ধরনের ফসল ফলানো উচিত।
উল্লিখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে আবুল মিয়া গম চাষের সিদ্ধান্ত নেন যা অত্যন্ত যৌক্তিক ছিল।

5 views

Related Questions