1 Answers

জটিল বা বড় সমস্যা রাহেলা বেগম দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে সমাধান করেন। 

একটি পরিবারে বড় বা ছোট উভয় প্রকার সমস্যা দেখা দিতে পারে। তখন পরিবার কী সিদ্ধান্ত নেবে তা নির্ভর করে কাজের প্রকৃতির ওপর। জটিল কাজের জন্য বিকল্প উত্থাপনে একজন ব্যক্তির তুলনায় দলগত প্রভাব বেশি কার্যকর।

পরিবারের গুরুত্বপূর্ণ কোনো কাজের সিদ্ধান্ত দলীয়ভাবে গ্রহণ করাই উত্তম। এতে কাজটি সুন্দর হয় এবং ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। তাই রাহেলা বেগমও তার পরিবারের জটিল সমস্যাগুলো সদস্যদের সাথে বসে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমাধান করেন। কারণ কঠিন সমস্যায় অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এটি একার পক্ষে করা কঠিন ব্যাপার এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই দলীয়ভাবে করাই ভালো।

সুতরাং বলা যায়, রাহেলা বেগমের জটিল বা বড় সমস্যা সমাধানের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি যথার্থ।

5 views

Related Questions