1 Answers

রাহেলা বেগম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতগুলো ধারাবাহিক পর্যায় বা পদ্ধতি অবলম্বন করেন। 

সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করা হলে যে কোনো কাজে সফল হওয়া যায়। রাহেলা বেগম যে কোনো সমস্যা সমাধানে প্রথমে সমস্যার স্বরূপ নির্ণয় করেন। কারণ সমস্যার স্বরূপ অবগত না হলে সুষ্ঠু সমাধান আশা করা যায় না। দ্বিতীয় পর্যায়ে তিনি তথ্য সংগ্রহ এবং সমস্যা সমাধানের সম্ভাব্য পন্থাগুলো অনুসন্ধান করেন। পরবর্তীতে তিনি তার অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে বিকল্প পন্থা মূল্যায়ন করেন। সমস্যা সমাধানের বিকল্প পন্থাগুলো তিনি বিশদভাবে মূল্যায়ন করেন। প্রতিটি বিকল্পের ফলাফল ও এর সুবিধা-অসুবিধা সম্পর্কে তিনি চিন্তাভাবনা করে দেখেন। এরপর বিকল্প পন্থাগুলো হতে তিনি একটি পন্থা বেছে নেন এবং যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো তার ফলাফল জেনে দায়িত্ব গ্রহণ করে তা বাস্তবায়ন করেন।

সিদ্ধান্ত গ্রহণের, ধাপগুলো সঠিকভাবে মেনে চলায় রাহেলা বেগম তার পরিবারের সমস্যাগুলো সহজেই সমাধান করেন। এর ফলে তিনি প্রতিটি কাজেই সফলতা অর্জন করেন।

5 views

Related Questions