1 Answers

রাহেলা বেগম রাফির জন্য ফতুয়া তৈরি করার কাপড় কিনলেন। তিনি প্রথমে প্রয়োজনীয় অংশের মাপ নিয়ে সামনের ও পেছনের অংশ একত্র করে দুই দিকের কাঁধের সেলাই করেন। এরপর বোতামের জন্য পট্টির ব্যবস্থা করে গলার পাইপিং লাগান। এরপর দুই পাশ সেলাই করে, ঝুল পরীক্ষা করে নিচের কাপড় ভাঁজ করে মুড়ে টাক সেলাই দেন। হাতা দুটো আলাদাভাবে সেলাই করে বডির সাথে সংযোজন করেন। এবার ফিটিং পরীক্ষা করে নিচে হেম সেলাই দিয়ে বুকের সামনে লুপ ও বোতাম লাগান। সবশেষে অতিরিক্ত সুতা কেটে ইস্ত্রি করে ফতুয়া সেলাই করেন। এভাবেই রাহেলা বেগম তার সন্তানের জন্য ফতুয়া তৈরি করেন।

6 views

Related Questions