1 Answers

না, ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদ সংরক্ষণে রাফির গৃহীত উদ্যোগ যথেষ্ট নয়। কেননা উদ্দীপকে রাফির কর্মকান্ড দ্বারা ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদ তথা জাতীয় সম্পদ সংরক্ষণের আংশিক চিত্র ফুটে উঠেছে।

জাতীয় সম্পদ সংরক্ষণে আরও কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তির দ্বারা ব্যক্তিগত ও সমষ্টিগত বা জাতীয় সম্পদের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। গণমাধ্যমে প্রচারের দ্বারা প্রতিটি নাগরিককে জাতীয় সম্পদ সংরক্ষণে সচেতন করতে হবে। যেসব সম্পদ সংরক্ষণের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তির ওপর থাকে, এক্ষেত্রে তাদের যথাযথ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে হবে। জাতীয় সম্পদ সংরক্ষণে নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এসব সম্পদের উন্নয়ন ও বৃদ্ধিসাধনের জন্য সচেষ্ট থাকতে হবে।

সুতরাং, রাফির গৃহীত উদ্যোগ ব্যক্তিগত ও সমষ্টিগত বা জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য যথেষ্ট নয় বলে আমি মনে করি।

5 views

Related Questions