1 Answers

জনগণের কল্যাণ বা উন্নয়নের জন্য জাতীয় বা রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণে যত্নবান হওয়া প্রয়োজন প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ। 

প্রাকৃতিক সকল সম্পদ, ভূমি ও ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তর ভাগের সম্পদ সকল সমষ্টিগত বা জাতীয় সম্পদ যা পরিকল্পিতভাবে পরিমিত ব্যবহার করতে হবে। জাতীয় সম্পদ সংরক্ষণে নির্দিষ্ট কিছু সংস্থা বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। তাদেরকে নিজ দায়িত্বে সঠিকভাবে তা পালন করতে হবে। অনেক সময় কোনো সমষ্টিগত সম্পদ বা জাতীয় সম্পদের যেন অপচয় না হয় বা কোনো অপব্যবহার না করা হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

অতএব, উপরিউক্ত পদক্ষেপ গ্রহণে সমষ্টিগত বা জাতীয় বা রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণে যত্নবান হলে জনগণের কল্যাণ বা উন্নয়ন সম্ভব।

4 views

Related Questions