1 Answers

পানি সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধ করতে হলে প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা। এজন্য পরিবেশ সংরক্ষণ ও পানির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

নদনদী, পুকুর, হাওড়-বাওড়, বন ও ভূমির পরিবেশ রক্ষা করাই পরিবেশ সংরক্ষণ। পানির অপচয় রোধ করে পরিকল্পিতভাবে দেশের সর্বত্র ও সারাবছর পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। নদনদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে এবং নদী দূষণ, নদী দখল ও ভরাট চক্রান্ত রুখে যথাযথ নিয়ন্ত্রণ ও বাঁধ নির্মাণের দিকে নজর দিতে হবে। বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন ও সংযোগ খাল খনন করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ও সংরক্ষণ নিশ্চিত করা যেতে পারে। দক্ষিণাঞ্চলে লোনা পানির অবাধ প্রবাহ নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ বৃদ্ধি করা গেলে মাটির লবণাক্ততা হ্রাস পাবে। এতে খাদ্যোৎপাদন ও পানি নিরাপত্তা জোরদার হবে। নদীভাঙন রোধে ড্রেজিং সম্পন্ন করতে হবে এবং পানির সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করতে হবে। অপরিকল্পিতভাবে ও অবাধে সার ও কীটনাশক ব্যবহার রোধ করে পানি, মাটি ও প্রকৃতির গুণাগুণ অক্ষুণ্ণ রাখতে হবে। এভাবে পানি সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ করা যেতে পারে।

 

6 views

Related Questions