উক্ত পদ্ধতি অধিক অতিথি আপ্যায়নের সর্বোত্তম পদ্ধতি বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত খাদ্য পরিবেশনের পদ্ধতিটি হলো বু-ফে পরিবেশন।
কোনো অনুষ্ঠানে অতিথির সংখ্যা বেশি হলে, জায়গা কম থাকলে এবং বিশেষ বা প্রধান অতিথি না থাকলে বু-ফের ব্যবস্থা করা যায়। এক্ষেত্রে উৎসবগুলো অনানুষ্ঠানিক হয়ে থাকে। যেমন- আকিকা, জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি।
বু-ফে পদ্ধতিতে বাসার লনে বা লম্বা বারান্দায়, খোলা বাগানে, হল রুমে ইত্যাদি স্থানে কয়েকটি টেবিলে একই ধরনের খাবার সরবরাহ করা হয়। খাবার গ্রহণের প্লেট, গ্লাস, চামচ, কাপ ও আনুষঙ্গিক দ্রব্যাদি একটি টেবিলে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। টেবিলের দু'পাশে বা চার পাশে একইভাবে খাবারগুলো সাজানো থাকে। অতিথিরা সব ধরনের খাবার প্লেটে নিয়ে স্বাধীনভাবে পছন্দমতো জায়গায় বসে গল্প গুজবের মাধ্যমে আনন্দের সাথে খাবার গ্রহণ করতে পারেন। এ রীতিতে অতিথির সংখ্যা বেশি হলেও অল্প জায়গায় সবাই স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারে।
রহিমা মেয়ের আকিকায় অতিথি আপ্যায়নে বারান্দায় এক কোণায় একটি টেবিলে পোলাও, রোস্ট, কাবাব, সবজি, সালাদ ও মিষ্টি রাখেন। অন্য একটি টেবিলে খাবারের প্লেট, চামচ, গ্লাস ও বাটি রাখেন। ফলে অতিথিরা নিজেদের পছন্দমতো আবার গ্রহণ করতে পারে। এ থেকে বোঝা যায়, রহিমা বু-ফে পরিবেশনের ব্যবস্থা করেন। আর এ পদ্ধতি অধিক অতিথি আপ্যায়নের সর্বোত্তম পদ্ধতি।