1 Answers
উদ্দীপকে মিশরীয়দের মমি করার পদ্ধতি আবিষ্কারের কথা বলা হয়েছে। মমি করার পদ্ধতি উক্ত সভ্যতার একমাত্র আবিষ্কার নয়; তারা লিপি বা অক্ষর এবং কাগজেরও আবিষ্কারক- মন্তব্যটি যথার্থ।
মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব নগর সভ্যতার বিকাশের সাথে সাথেই ঘটে। প্রথম দিকে মিশরীয়রা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত, যার নাম ছিল চিত্রলিপি। প্রায় পাঁচ হাজার বছর পূর্বে সর্বপ্রথম মিশরীয়রাই ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। মিশরীয় চিত্রলিপিকে বলা হতো 'হায়ারোগ্লিফিক' বা পবিত্র অক্ষর। যা ব্যবহার হতো ধর্মীয় বাণী এবং রাজার আদেশ প্রচারের জন্য। মিশরীয়রা লেখা ডান দিকে থেকে শুরু করে বাম দিকে শেষ করতো।
মিশরীয়রা লিখন পদ্ধতি আবিষ্কারের পাশাপাশি নলখাগড়া জাতীয় গাছের কান্ড থেকে কাগজ বানাতে শেখে। এ কাগজের ওপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় 'প্যাপিরাস' যা থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি।
উপরের আলোচনার পরিশেষে বলা যায়, বিশ্ব সভ্যতায় মিশরীয়দের নানান আবিষ্কারে উল্লেখযোগ্য অবদান রয়েছে।