1 Answers

রাফির সফল হওয়ার পেছনে তার সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহার গুণগুলোর ভূমিকা আছে বলে আমি মনে করি।

বিক্রয়কর্মী তার গুণাবলির মাধমে সহজেই ক্রেতা আকর্ষণ করতে পারেন। এতে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ও স্থায়ী ক্রেতায় পরিণত করা যায়। এক্ষেত্রে তিনি তার গুণাবলি ব্যবহার করে ক্রেতার কাছে পণ্য বা সেবা সামগ্রী সহজে বিক্রি করতে সক্ষম হন।

উদ্দীপকের রাফি একটি শপিংমলে চাকরি করেন। চাকরিস্থলে তার বেশ সুনাম আছে। তিনি তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের কারণে মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। তিনি বিক্রয়িকতা কৌশলের মাধ্যমে নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করেন। এছাড়া, তার উল্লেখযোগ্য কিছু গুণও আছে।

রাফির সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহার বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির আওতাভুক্ত। এক্ষেত্রে তিনি পণ্য সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর সাবলীলভাবে দিয়ে থাকেন। সদালাপ ও আন্তরিকতা গুণের মাধ্যমে তিনি সহজেই ক্রেতাদের সাথে মিশতে পারেন। তাদের আপন করে নিতে তিনি ক্রেতার আস্থা অর্জন করেন। এছাড়া ভদ্র, নম্র ও অমায়িক ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করেন। এসব গুণাবলির কারণে তিনি ক্রেতা আকর্ষণ তৈরি করতে পারেন। ফলে তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তাই বলা যায়, রাফির সদালাপ, আন্তরিকতা ও মার্জিত গুণের মাধ্যমে তিনি সফল হয়েছেন।

4 views

Related Questions