1 Answers

ব্যবসায়ী হিসেবে সফলতার পেছনে জনাব সেলিনা হোসেনের আত্মবিশ্বাস ও কঠিন মনোবল ভূমিকা রেখেছে।

ব্যবসায়ের সফলতার জন্য একজন উদ্যোক্তার কিছু আদর্শ গুণাবলি থাকা প্রয়োজন। তার মধ্যে আত্মবিশ্বাস ও মনোবল অন্যতম। এই গুণ দুটি থাকলে উদ্যোক্তা নিজের ওপর বিশ্বাস রেখে ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে।

উদ্দীপকের জনাব সেলিনা হোসেন একজন সফল উদ্যোক্তা। তার স্বামী মারা যাওয়ার পর তিনি নিজেই টেইলারিং ব্যবসায় শুরু করেন। আত্মীয়- স্বজন ও সমাজের লোকের সমর্থন না পেয়েও তিনি পিছপা হননি। তিনি শক্ত হাতে হাল ধরেন। আত্মবিশ্বাস ও কঠিন মনোবল নিয়ে তিনি আধুনিক লেডিস টেইলার্স গড়ে তোলেন। এভাবে তিনি সাধারণ গৃহবধূ থেকে বড় মাপের ব্যবসায়ী হয়ে ওঠেন।

জনাব সেলিনা হোসেন সব বাধা-বিপত্তি অতিক্রম করে দৃঢ় মনোবল নিয়ে ব্যবসায় পরিচালনা করেন। তার আত্মবিশ্বাস ছিল বলেই কারো কথার গুরুত্ব না দিয়ে শক্ত হাতে ব্যবসায়ের হাল ধরেন। আত্মবিশ্বাস ও মনোবল না থাকলে তিনি ব্যবসায় পরিচালনা করতে পারতেন না। ব্যবসায়ের যেকোনো বাধা-বিপত্তি মোকাবেলায় তিনি সচেষ্ট ছিলেন। সুতরাং, ব্যবসায়ী হিসেবে সফলতার পেছনে জনাব সেলিনা হোসেনের আত্মবিশ্বাস ও কঠিন মনোবল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

4 views

Related Questions