1 Answers
উদ্দীপকের মুন ও স্টার যৌথ মূলধনী ব্যবসায় গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
যৌথ মূলধনী ব্যবসায়ে কয়েকজন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন সরবরাহ করে। আইনের মাধ্যমেই এ ব্যবসায় পরিচালিত হয়। তাই কোনো সদস্যের মৃত্যু কিংবা দেউলিয়াত্বে এর বিলোপ হয় না। এজন্য এ ব্যবসায়কে চিরন্তন অস্তিত্বসম্পন্ন প্রতিষ্ঠান বলা হয়।
উদ্দীপকের সান, মুন ও স্টার তিন বন্ধু প্রথমে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। কিছুদিন পরে সান সড়ক দুর্ঘটনায় মারা যায়। তাই মুন ও স্টার ব্যবসায়টি বন্ধ করে দিতে বাধ্য হয়। পরে তারা দু'জনই যৌথ মূলধনী ব্যবসায় গঠন করার সিদ্ধান্ত নেয়। যৌথ মূলধনী ব্যবসায় গঠন করলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হবে। আইনসৃষ্ট প্রতিষ্ঠান হওয়ায় এটির পৃথক সত্তা বজায় থাকবে। তখন কোনো সদস্যের মৃত্যু কিংবা কেউ পরিচালনায় অংশ নিতে না পারলেও আইন অনুযায়ী এর কাজ পরিচালিত হবে। এসব দিক বিবেচনা করে বলা যায়, মুন ও স্টারের যৌথ মূলধনী ব্যবসায় গঠনের সিদ্ধান্ত যুক্তিযুক্ত হবে।