1 Answers
বীজ বিশেষজ্ঞের কাছ থেকে আক্কাস আলী চারা উৎপাদনের জন্য বীজ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে জেনে নেয়।
পরিমিত তাপে বীজ শুকাতে হয় কারণ, পরিমিত তাপে বীজ শুকালে দীর্ঘকাল সংরক্ষণ করা যায়। ঠিকমতো শুকিয়েছে কিনা তা পরখ করে দেখার জন্য সে বীজে কামড় দেয়। বীজে কামড় দেওয়ার পর যদি কট করে আওয়াজ হয় তবে মনে করতে হবে বীজ ভালোমতো শুকিয়েছে। অতপর বীজগুলোকে সে চটের বস্তায় রেখে বীজের গোলা ঘরে রাখে। বীজ পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা, নিমের শিকড়, বিশকাটালি ইত্যাদি মেশায়। তারপর বীজতলায় চারা উৎপাদনের আগে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষা করে নেয়।
সুতরাং বুঝা যায় যে, উল্লিখিত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সংরক্ষিত বীজ হতে আশানুরূপ চারা উৎপাদিত হওয়ায় পরবর্তী বছরে আক্কাস আলী লাভবান হয়।
6 views
Answered