1 Answers
সুশান্ত দাস তার খননকৃত নতুন পুকুরটিকে আদর্শ পুকুর হিসেবে তৈরি করে মাছ চাষে লাভবান হন। এজন্য নতুন পুকুর খনন করার সময় তিনি নিচের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেন-
i. পুকুরকে বন্যামুক্ত রাখার জন্য তিনি পুকুরের পাড় উঁচু রাখেন।
ii. সারাবছর পুকুরে যাতে পানি থাকে সে ব্যবস্থা করেন।
iii. পুকুরের গভীরতা ০.৭৫-২ মিটার এর মধ্যে রাখেন।
iv. পুকুরে যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে এবং প্রাকৃতিক খাদ্য" তৈরি হয় সেদিকে লক্ষ রাখেন।
V. পুকুরের কাদার পুরুত্ব ২০-২৫ সেমি এর কম রাখেন।
vi. আয়তাকৃতির পুকুর তৈরি করেন এবং পাড়ের ঢাল ১ঃ২ হারে রাখেন। এতে জাল টানতে সুবিধা হয়।
তাই বলা যায়, নতুন পুকুর খনন করার সময় তিনি উপরের বিষয়গুলো লক্ষ রাখায় লাভবান হন।
4 views
Answered