1 Answers
বীজ বিশেষজ্ঞ ভালো বীজ উৎপাদনের জন্য যেসব গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়ার কথা বলেছেন সেগুলো হলো-
নির্বাচিত জমির আশেপাশের জমিতে নির্দিষ্ট বীজ ফসলের আবাদ না করা। বীজ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করা। বীজের চারা বৃদ্ধিকালে ভিন্ন জাতের গাছ তুলে ফেলা। বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন করা যাতে আগাছা দমন, ভিন্ন জাতের গাছ, রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব ইত্যাদি সম্পর্কে সঠিক ব্যবস্থা নেওয়া যায়। ফসলের পরিপক্কতার দিকে দৃষ্টি রাখা। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফসল কাটা, মাড়াই করা ও ঝাড়া।
উপরের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করলে ভাল বীজ উৎপাদন করা যায়।
6 views
Answered