1 Answers

উদ্দীপকে ১নং বক্সে দুর্নীতি ও ২নং বক্সে শিশুশ্রম তুলে ধরা হয়েছে। নিচে দুর্নীতি ও শিশুশ্রমের পাঁচটি কারণ নির্ণয় করা হলো- দুর্নীতির ৫টি কারণ :

১. অর্থকষ্টের কারণে কেউ কেউ দুর্নীতির আশ্রয় নেয়। 

২. প্রধান কর্তার টেবিলে দীর্ঘদিন ফাইল বন্দি থাকা। 

৩. কর্মকর্তা কর্মচারীদের বিলাসী জীবন ও উচ্চাকাঙ্ক্ষার নেশা। 

৪. স্বল্প সময়ে অধিক সম্পদের মালিক হওয়া। 

৫. পারিবারিক প্রভাব।

শিশুশ্রমের ৫টি কারণ হলো-

১. দরিদ্রতা। 

২. শিশুশ্রম স্বল্পমূল্যে পাওয়া যায় বলে। 

৩. শিক্ষার প্রতি পিতামাতার নিরুৎসাহিত। 

৪. শিশুশ্রমের কুফল সম্পর্কে অভিভাবকের উদাসীনতা। 

৫. শহর জীবনে গৃহস্থালি কাজে গৃহকর্মীর ওপর নির্ভরশীলতা।

5 views

Related Questions