বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটনে উদ্দীপকের ১নং ও ২নং ঘটনার ভূমিকা কতটুকু? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের উল্লিখিত ১নং ঘটনা-১৯৭০ সালের পাকিস্তানের প্রাদেশিক ও জাতীয় পরিষদের নির্বাচন ও ২নং ঘটনা-১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ মুক্তিযুদ্ধ সংঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৭০ সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এ দলের নেতৃত্বে সরকার গঠন ছিল ন্যায়সংগত। কিন্তু পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি আরম্ভ করেন। ৩ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন ১ মার্চ স্থগিত ঘোষণা করা হলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। ঐদিন ছাত্রলীগের নেতারা 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করেন। ২ মার্চ সারাদেশে ধর্মঘটের ডাক দেওয়া হয়। ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগ স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে। সরকারি-বেসরকারি চাকুরিজীবি এবং সর্বস্তরের জনগণ একাত্মতা ঘোষণা করে এ আন্দোলনে যোগদান করে। অবশেষে ইয়াহিয়া খান শঙ্কিত হয়ে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। ২নং ঘটনায় উল্লিখিত ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ছিল জাতির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা। উক্ত ভাষণে তিনি বলেন, 'আমার অনুরোধ প্রত্যেক মহল্লায়, ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলুন। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন।' তিনি আরো বলেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' ৭ মার্চের ভাষণের পরদিন থেকে সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটনে প্রধান ভূমিকা পালন করে।