1 Answers

উদ্দীপকের ২নং অঙ্গসংগঠনটি হলো আইন বিভাগ এবং ১নং অঙ্গসংগঠনটি হলো শাসন বিভাগ। শাসন বিভাগের নিয়ন্ত্রণ যদি আইন বিভাগের হাতে থাকে, তবে সুশাসন নিশ্চিত করা সহজ হয়। আইনসভার যদি শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তবে শাসন বিভাগের স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা থাকে। শাসন বিভাগে যারা রয়েছেন, তারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। অন্যদিকে, আইন বিভাগ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি বিভাগ। আইনসভার সদস্যরা জনগণের নিকট দায়বদ্ধ। তাই যদি শাসন বিভাগকে আইনসভার নিকট দায়বদ্ধ করা হয়, তবে পরোক্ষভাবে শাসন বিভাগ জনগণের নিকটই দায়বদ্ধ থাকে। জনগণের নিকট দায়বদ্ধ প্রশাসন এবং নির্বাহী বিভাগ স্বেচ্ছাচারী আচরণ করতে পারে না। তারা জনগণের নিকট যদি তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকেন, তবে তাদের কাজ জনস্বার্থবিরোধী হতে পারে না। এক্ষেত্রে তাদের কাজ হবে জনকল্যাণমুখী, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর। আর এসবই হলো সুশাসনের বৈশিষ্ট্য। তাই বলা যায়, আইনসভার নিকট শাসন বিভাগের দায়বদ্ধতা থাকলে সুশাসন নিশ্চিত করা সহজ হয়।

4 views

Related Questions