"উক্ত ধারণাটির যথাযথ প্রয়োগের ওপরই গণতন্ত্রের সফলতা নির্ভরশীল"- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
“উক্ত ধারণা অর্থাৎ 'আইনের প্রাধান্য' ও আইনের দৃষ্টিতে সকলের সাম্য' এর যথাযথ প্রয়োগের ওপরই গণতন্ত্রের সফলতা নির্ভরশীল” বক্তব্যটি যথার্থ বলে আমি মনে করি।
উদ্দীপকের জনাব কাশেম এবং বিচারকের কাজ আইনের অনুশাসনের ও আইনের প্রাধান্য, ধারণাটিকে ক্ষুণ্ণ করেছে। গণতন্ত্র বলতে গণমানুষের অধিকারের সুষম ও সঠিক বাস্তবায়নকে বোঝায়। গণতন্ত্র সকলের স্বাধীনতা, অধিকার নিশ্চিত করে। অধিকার, কর্তব্য, স্বাধীনতা ইত্যাদির অবিঘ্নিত ও সঠিক পরিচালনায় গণতন্ত্রের সফলতা নির্ভর করে। অপরদিকে, আইনের অনুশাসন আবার গণতন্ত্রের সফলতার চাবিকাঠি। আইনের অনুশাসন ব্যতীত স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ইত্যাদি দ্বারা গণতন্ত্র কায়েম বা এর সফলতা আসতে পারে না। আবার আইনের প্রাধান্য স্বাধীনতার রক্ষাকবচ। সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকারও স্বেচ্ছাচারী হতে পারে না, ক্ষমতার অপব্যবহার করার সাহস পায় না। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা, বিনা বিচারে কাউকে আটক রাখা ও শাস্তি দেওয়ার মতো আইনের প্রাধান্যের পরিপন্থী কাজগুলো করার সাহস দেখাবে না। কারও ব্যক্তিস্বাধীনতায় অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করার সুযোগ থাকবে না। মোটকথা আইনের প্রাধান্য গণতন্ত্র সফলতার একটি পূর্বশর্ত। সুতরাং আইনের প্রাধান্য ধারণাটির যথাযথ বাস্তবায়নের ওপর গণতন্ত্রের সফলতা নির্ভরশীল।