1 Answers

"উদ্দীপকের মিতুই যেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্র চাওয়া পল্লিজননীর মনোযোগী সন্তান- মন্তব্যটি যথার্থ।'

প্রতিটি জাতিরই নিজ নিজ পরিচয় রয়েছে। তাদের পূর্বপুরুষেরা তাদেরই পূর্ব পরিচয়। তাই নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে হলে, আধুনিকতার পাশাপাশি পূর্বপরিচয়ও ধরে রাখা উচিত, তার চর্চা করা উচিত।

উদ্দীপকের মিতু গ্রামে বেড়াতে গিয়ে বয়াতির কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়। তার মনে গানগুলো সম্পর্কে প্রশ্ন জাগে। তার বড় বোনের থিসিসের কাজে সে এই গানগুলো সংগ্রহ করে দেবে বলেও সিদ্ধান্ত নেয়। প্রবন্ধে লেখক উল্লেখ করেছেন, একমাত্র এই দেশের জনগণ সচেতন হলেই এই পল্লিসাহিত্যের উন্নয়ন সম্ভব। দেশের জনগণ যদি মনোযোগী হয়ে কাজ করে তবেই কেবল এগুলো রক্ষা পাবে। যা উদ্দীপকের নিতুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

উদ্দীপকের পল্লিগানের প্রতি মিতুর যে উৎসাহ ও আগ্রহ দেখা গেছে তা যদি সবার মধ্যে দেখা যেত তাহলে পল্লিসাহিত্যগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা পেত। প্রবন্ধে লেখকও এমন মতামত উপস্থাপন করেছেন। লেখক যে মনোযোগী সন্তানের কথা উল্লেখ করেছেন, উদ্দীপকের মিতুর মধ্যে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এই দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

9 views

Related Questions