1 Answers
২নং আর্থিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ করে।
কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা-পাওনার ক্লিয়ারিং, হাউজ বা নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে। দৈনন্দিন ব্যবসায়- বাণিজ্যসংক্রান্ত চেক আদান-প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা-পাওনা মিটিয়ে থাকে। ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। এ ব্যাংক দেশের মোট মুদ্রার চাহিদা ও যোগানের মধ্যে যথাসম্ভব সমতা বিধান করে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে এ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ, রৌপ্য প্রভৃতি মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে। ছকচিত্রের ২নং আর্থিক প্রতিষ্ঠানের কাজ লক্ষ করলে দেখা যায়, এটি নিকাশ ঘর, ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা সংরক্ষনে কাজ করে। যার সাথে কেন্দ্রীয় ব্যাংকের মিল পাওয়া যায়। তাই নিশ্চিত করে একথা বলা যায়, উদ্দীপকের ২নং আর্থিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংককেই নির্দেশ করে।