1 Answers

জনাব আব্দুস সালামের প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংকের অন্তর্ভুক্ত।

যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ব্যাংক আমানতকারীর জমাকৃত অর্থের ওপর কম হারে সুদ দেয়। অন্যদিকে ব্যাংক ঋণগ্রহীতাদের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি হারে সুদ আদায় করে। উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। এ ব্যাংক জমাদানকারীকে তার জমাকৃত অর্থ চাওয়ামাত্র ফেরত দিতে বাধ্য থাকে বলে ব্যাংক তার তহবিল থেকে স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে।

উদ্দীপকে জনাব আব্দুস সালাম সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এমন একটি ব্যাংক, প্রতিষ্ঠা করেন যে ব্যাংক। জনগণের সঞ্চিত অর্থ বিভিন্ন মেয়াদে জমা রাখে। সেই জমাকৃত অর্থ আবার ঋণ প্রদান করেন। এছাড়াও তার ব্যাংক বন্ড স্টক শেয়ার, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় করে। এসবই একটা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, জনাব আব্দুস সালামের প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংকের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions