1 Answers
জনাব শরীফ উদার ও উন্নত চরিত্রের অধিকারী। মানুষ ও অন্যান্য সৃষ্টির প্রতি তার অসীম দরদ। তিনি ক্ষুধার্তকে অন্নদান করেন, বস্ত্রহীনকে বস্ত্রদান করেন, অসহায়কে আশ্রয় দেন এবং রোগীর সেবা করেন। জনাব শরীফের এসব কার্যাবলি আখলাকে হামিদার মানব সেবা বা সৃষ্টির সেবা গুণের অন্তর্ভুক্ত। মানবসেবা উন্নত চরিত্রের পরিচায়ক। যিনি মানুষের সেবা করেন তিনি মহৎ প্রাণ। এরূপ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। মহানবি (স.) বলেন- "তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি) অন্যত্র রাসুল (স.) বলেন, "বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন।” (মুসলিম) তিনি আরো বলেছেন, “তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীর সেবা কর, বন্দিকে মুক্ত কর এবং ঋণগ্রস্থকে ঋণমুক্ত কর।” (বুখারি) কাজেই দেখা যায় জনাব শরীফ রাসুল (স.) নির্দেশিত পথে সব কাজ করেছেন। আর এজন্য তিনি আল্লাহর দরবারে পুরষ্কৃত হবেন।