1 Answers
জনাব শরীফের ব্যবসায়টি উৎপাদনমুখী মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। পণ্যসামগ্রী তৈরি বা প্রক্রিয়াকরণের সাথে জড়িত শিল্প হলো উৎপাদনমুখী শিল্প। উৎপাদনমুখী মাঝারি শিল্পে মূলধনের পরিমাণ ১০ থেকে ৩০ কোটি টাকা হয়। আবার, এখানে ১০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করে থাকে।
উদ্দীপকের জনাব শরীফ একটি গাড়ি তৈরির কারখানা স্থাপন করেছেন। এটি প্রতিষ্ঠায় তিনি ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন। আর তার প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ২০০ জন। তার প্রতিষ্ঠানটির এ বৈশিষ্ট্যগুলো উৎপাদনমুখী মাঝারি শিল্পের সাথে মিলে যায়। তাই উৎপাদন, বিনিয়োগ ও শ্রমিক সংখ্যা বিবেচনায়, জনাব শরীফের ব্যবসায়টিকে উৎপাদনমুখী মাঝারি শিল্প বলা যায়।
4 views
Answered