1 Answers

জনাব আব্বাসের ব্যবসায়টি হলো পাইকারি ব্যবসায়।

উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মধ্যে পাইকার যোগসূত্র স্থাপন করে। তারা উৎপাদকের কাছ থেকে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এছাড়া তারা খুচরা ব্যবসায়ী ও উৎপাদককে আর্থিক ও তথ্য সহায়তাও দিয়ে থাকে।

উদ্দীপকের জনাব আব্বাস একজন আলু ব্যবসায়ী। তিনি উৎপাদকের কাছ থেকে বেশি পরিমাণে আলু কেনেন। তিনি এ আলু গুদামে সংরক্ষণ করেন। এরপর তিনি বিভিন্ন সময়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীদের কাছে আলু সরবরাহ করেন। তিনি উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীদের মধ্যে অবস্থান করছেন। তার ব্যবসায়টির সাথে পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মিল আছে। সুতরাং, জনাব আব্বাসের কাজটিকে পাইকারি ব্যবসায় বলা যায়।

5 views

Related Questions