1 Answers

জনাব আলীর চলতি মূলধনের জন্য বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হওয়া যথাযথ হবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের দ্রুত প্রসারের জন্য বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক থেকে উদ্যোক্তারা চলতি মূলধনের প্রয়োজন মেটাতে পারেন। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এক বছর মেয়াদ পর্যন্ত চলতি ঋণ দিয়ে থাকে।

উদ্দীপকের জনাব আলী নিজস্ব অর্থ ও আত্মীয়স্বজনের থেকে স্থায়ী পুঁজি সংগ্রহ করে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করেন। কিন্তু চলতি পুঁজির অভাবে কারখানার উৎপাদন কাজে সমস্যা দেখা দেয়। এ কারণে জনাব আলীর সমর্থনমূলক সহায়তার প্রয়োজন হয়। এক্ষেত্রে জনাব আলী বাণিজ্যিক ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ পেতে পারেন। কারণ, সমর্থনমূলক সহায়তার জন্য বাণিজ্যিক ব্যাংক অন্যতম একটি উৎস। আর জনাব আলী এ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে পারবেন। এটি এক ধরনের সমর্থনমূলক সহায়তা। তাই বলা যায়, জনাব আলীর সমর্থনমূলক সহায়তার প্রয়োজন পূরণে বাণিজ্যিক ব্যাংক থেকে চলতি মূলধন সংগ্রহ উপযুক্ত হবে। 

5 views

Related Questions