1 Answers

উদ্দীপকে জনাব আলীর কার্যক্রম রাষ্ট্রের আইনবিভাগের কাজ।

সরকারের তিনটি বিভাগের একটি হলো আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজনবোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে। নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে এটি গঠিত হয়। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয়। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে। এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। উদ্দীপকের দৃশ্যপট-১ এ জনাব আলী একজন সংসদ সদস্য। অর্থাৎ তিনি আইন বিভাগের প্রতিনিধিত্ব করছেন। এ বিভাগটির ক্ষমতা ও কার্যাবলি অনেক। যেমন- আইন প্রণয়ন ক্ষমতা, সরকার গঠন বিষয়ক ক্ষমতা, আর্থসংক্রান্ত ক্ষমতা, বিচার বিষয়ক ক্ষমতা, নির্বাচন সংক্রান্ত কাজ। সংবিধান সংরক্ষণ ও সংশোধন প্রভৃতি। অতএব বলা যায়, জনাব আলীর কার্যক্রম আইন আইন বিভাগের কাজকেই নির্দেশ করে।

4 views

Related Questions