1 Answers
উদ্দীপকে জনাব 'N' হলেন রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতির কার্যক্রম নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত। পদমর্যাদা অনুযায়ী রাষ্ট্রপতি সবার উপরে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। উদ্দীপকে রাষ্ট্রপতির পদমর্যাদায় জনাব 'N'-এর নামেও তার দেশের সকল কাজ পরিচালিত হতে দেখা যায়। রাষ্ট্রপতির কার্যাবলির মধ্যে রয়েছে- তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার প্রভৃতি পদে তিনি নিয়োগ দান করেন; রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন; সংসদে ভাষণ দান করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দান করেন, প্রতিরক্ষা বিভাগসমূহের প্রধান হিসেবে সর্বাধিনায়কত্ব করেন প্রভৃতি। এছাড়াও রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত, বিচার সংক্রান্ত কাজও করে থাকেন। রাষ্ট্রপতির এ সকল কার্যক্রম নির্বাহী বিভাগের কাজের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব 'N'-এর কার্যক্রম নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত।