1 Answers

উদ্দীপকের জনাব সবুজের পানি সেচ যন্ত্রটি মেধাসম্পদের অন্তর্ভুক্ত। সৃজনশীল ব্যক্তি তার মেধা ও মননশীলতা প্রয়োগ করে মেধাসম্পদ সৃষ্টি করেন। এ ধরনের সম্পদ সৃষ্টি করার জন্য ব্যক্তিকে দীর্ঘদিন গবেষণা ও প্রচেষ্টা চালিয়ে যেতে হয়।

উদ্দীপকের জনাব সবুজ একটি পানি সেচ যন্ত্র উদ্ভাবন করেছেন। এটি সৌরশক্তি দিয়ে চালানো যায়। এক্ষেত্রে কীভাবে সৌরশক্তি সঞ্চিত ও ব্যবহার করা যাবে তা নিয়ে জনাব সবুজ দীর্ঘদিন গবেষণা করেছেন। এরপর তিনি নির্দিষ্ট ফর্মুলা ব্যবহার করে সৌরশক্তি চালিত পানি সেচ যন্ত্র আবিষ্কার করেছেন। তিনি নিজস্ব মেধা প্রয়োগ করেই এ যন্ত্রটি উদ্ভাবন করতে পেরেছেন। এ বৈশিষ্ট্য মেধাসম্পদের সাথে মিলে যায়। তাই এ যন্ত্রটিকে মেধাসম্পদ বলা যায়।

5 views

Related Questions