জনাব 'প' দেশের যে অংশে গবেষণা কাজ করেন তা কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে জনাব 'প' তার দেশ তথা বাংলাদেশের যে অংশে গবেষণা কাজ করেন তা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলের অন্তর্গত।
বাংলাদেশের প্রায় ৮০% ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। উদ্দীপকের জনাব 'প' এ প্লাবন সমভূমি অঞ্চলেই তার গবেষণা কাজ করেন। এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন- দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার পূর্বদিকের সামান্য অংশ নিয়ে এ সমভূমি গঠিত।
অতএব নিশ্চিতভাবেই বলা যায়, প্লাবন সমভূমি অঞ্চলে জনাব 'প' গবেষণা কাজ করেন।