A' চিহ্নিত অঞ্চলটির সাথে বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
4 views
1 Answers
'A' চিহ্নিত অঞ্চলটির সাথে বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপান অঞ্চলের মিল রয়েছে।
বাংলাদেশের ভূমিরূপের এক বড় অংশ গঠিত হয়েছিল প্লাইস্টোসিনকালে। মোট ভূমির ৮ ভাগ এরূপ অঞ্চল। এ অঞ্চলের মাটি ধূসর ও লালচে, বালি ও কংকরমিশ্রিত। বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এরূপ অঞ্চলের অন্তর্ভুক্ত। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর এবং কুমিল্লা অঞ্চলজুড়ে এরূপ ভূমিরূপ দেখা যায়। এর মধ্যে আবার ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ভূমিরূপে শাল, কড়ই, বহেরার মতো বৃক্ষ বেশি জন্মে।
তাই উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলতে পারি, 'A' অঞ্চলটি হলো বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপান অঞ্চল।
4 views
Answered