1 Answers
উদ্দীপকে ফেডারেল রিজার্ভ সিস্টেমের সাথে বাংলাদেশের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংক নামক প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম যেমন সে দেশের ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, তেমনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থবাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী হলো কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কোনো গ্রাহক নেই। তাই এই ব্যাংক গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে না। সুতরাং উদ্দীপকে ফেডারেল রিজার্ভ সিস্টেমের সাথে বাংলাদেশের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকেরই সাদৃশ্য রয়েছে।